1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

সাবেক নরসিংদী জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান এর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী……………………………………………

আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা পরিষদ মিলনায়তনে সাবেক নরসিংদী জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ( উপসচিব) মোঃ আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান, যুবরাজ আলহাজ্ব মুনির হোসেন ভূঁইয়া, প্রধান অতিথি বলেন , সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান যেভাবে নরসিংদী জেলার মানুষের জন্য সেবার মাধ্যমে কাজ করে গেছেন আমিও সেই ভাবে কাজ করে যেতে চাই, আর কাজ করতে হলে আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন।

তিনি বলেন, আমি চাই মরহুম আসাদুজ্জামান যেভাবে সৎ হয়ে নরসিংদী জেলা বাসিকে সেবা দিয়ে গেছেন সেই ভাবে নরসিংদী জেলাকে সাজাতে, আপনারা উনার জন্য দোয়া করিবেন আল্লাহর যেন উনাকে বেহেস্তের সর্বোচ্চ মোকাম দান করেন । আর উনার পরিবারের পরিজন যারা আছেন আমাদেরকে সহ সকলের জন্য দোয়া করিবেন, আমি যেন সকলের জন্য কাজ করে যেতে পারি। আমি যতদিন বেঁচে থাকিব নরসিংদী জেলাবাসীর জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক নরসিংদী জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও সাবেক নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আসাদুজ্জামান এর সুযোগ্য ২ কন্যা এবং জেলা পরিষদের সদস্যগণ , জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ ,নরসিংদী জেলা থেকে আগত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট