1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু, অবসরের আগেই নিলেন চিরবিদায়

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে সাপের কামড়ে নন্দ দুলাল কর্মকার নামে এক শিক্ষক মারা গেছেন। শনিবার (১৪-০৬-২০২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় মারা যান। তিনি চারঘাটের ভায়া লক্ষীপুর ইউনিয়নের পান্নাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আন্দু কুমার কর্মকারের ছেলে। মৃত্যুর আগ পর্যন্ত পান্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন নন্দ দুলাল কর্মকার । রোববার(১৫-০৬-২০২৫) বিকেল ৪টায় তার মরদেহ বাড়িতে পৌছে। পরে হিন্দু শাস্ত্রমতে সৎকার করা হয়।

পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নন্দ দুলাল কর্মকারের স্ত্রী স্বপ্না রানী কর্মকার।

তিনি জানান,১ মেয়ে ও ছেলে রয়েছে। মেয়ে নুপুর রানী কর্মকার বগুড়ার আজিজুল হক সরকারি কলেজের অনার্সের ছাত্রী আর ছেলে অনুপ কর্মকার আইএ দ্বিতীয় বর্ষের ছাত্র। পান্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম স্বপন জানান, ১৯৯৪-৯৫ সালে স্কুল প্রতিষ্ঠাকালিন সময়ে বিএসসি শিক্ষক হিসেবে যোগদান করেন। তার অবসরে যাওয়ার কথা ছিল ২০২৯ সালে । কিন্ত তার আগেই চির বিদায় নিলেন শিক্ষক নন্দ দুলাল কর্মকার। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট