1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাপাহারে ব্যবসায়ী'দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাপাহারে ব্যবসায়ী’দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আলমগীর হোসেন, সাপাহার ( নওগাঁ ) প্রতিনিধি : নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম সাপাহার উপজেলার জিরো পয়েন্টে বৃহস্পতিবার বিকেলে আম বাগান মালিক, আম ব্যবসায়ী, স্থানীয় দোকানদার ও বণিক সমিতির সদস্যদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করেন। পুলিশ সুপার উপস্থিতি ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং উপজেলার শান্তি, নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ সুপার  উপজেলার সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা, ব্যবসায়িক সুরক্ষা, দোকানদারদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় নাগরিকদের নিরাপত্তা সম্পর্কিত যেকোনো সমস্যা নিবিড়ভাবে খতিয়ে দেখেন। তিনি উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় নেতাদের প্রতি জোর দেন যেন তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহায়তা করেন এবং সামাজিক দায়িত্ব পালন করেন। এ সময় ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন।
পুলিশ সুপার প্রতিটি সমস্যার সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য উৎসাহিত করেন। মতবিনিময় শেষে পুলিশ সুপার আশ্বাস দেন, নওগাঁ জেলা পুলিশ স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সম্পূর্ণ সহায়তা প্রদানে সর্বদা প্রস্তুত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট