1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাপাহারে নবাগত ওসি'র সাথে প্রগতি সংস্থার সদস্যদের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

সাপাহারে নবাগত ওসি’র সাথে প্রগতি সংস্থার সদস্যদের মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার নবাগত অফিসার ইনচার্জ( ওসি) আনারুল ইসলাম এর সাথে প্রগতি স্যোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সদস্যদের মতবিনিময় সভা এবং এসময় উক্ত সংগঠনের পক্ষ থেকে নবাগত ওসি মহোদয় কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় সাপাহার অফিসার ইনচার্জ (ওসি) এর কার্যালয়ে মাদক বিরোধী ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রগতি স্যোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন চেয়ারম্যান আবু হোসেন, শিয়াড়া ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নির্মইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক আতাউর রহমান, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ,প্রগতি স্যোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সমাজকল্যাণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম রুপক,সিনিয়র শিক্ষক কামাল হোসেন,প্রগতি স্যোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর আইন বিষয়ক সম্পাদক রাসেল, প্রভাষক শরিফুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। মতবিনিময় শেষে ওসি আনারুল ইসলাম বলেন সাপাহার উপজেলার সকলের সহযোগিতা নিয়ে আইন শৃঙ্খলা ও মাদক নির্মূলে কাজ করতে চাই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট