1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

সাইকেল ও হুইল চেয়ার পেয়ে উচ্ছাসিত মেধাবী ও প্রতিবন্ধীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে “উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতা ” এর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা উচ্ছাসিত হয়েছে। কৃতজ্ঞতা জানিয়েছেন অস্বচ্ছল নারী উদ্যোক্তারা। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী এবং নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ দেয়া হয়।

শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, উপজেলা ব্যাপি ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাস ব্যাপি বির্তক প্রতিযোগীতা শেষে বিজয়ীদের এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডে বিজয়ী প্রথম স্থান অধিকারী ৭১ জনকে  সাইকেল ও ২৫১ জনকে ব্যাগ বিতরন করা হয়। এছাড়াও সমাজে দু:স্থ অসহায় ২৭ জনকে হুইল চেয়ার এবং দরীদ্র ২২ উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।। এসব উপকরন পেয়ে উচ্ছাসিত তারা।  এছাড়াও জেলা প্রশাসক সংষ্কার হওয়া শিল্পকলা একাডেমি ভবন ও টেনিস কমপ্লেক্স ভবনের উব্ধোধন করেন।

সদ্য যোগদানকারী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান এসব উপহার তুলে দেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।  এ আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সাইকেল বিতরন কার্যক্রম।

উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট