1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে রাজশাহীর বাঘা পৌরসভার চেহারা পাল্টে দিতে চাই -সদ্য নির্বাচিত মেয়র আক্কাছ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি বাঘা…………………………………………….

রাজশাহরি বাঘা পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্কাছ আলী বলেছেন, সর্বস্তরে মানুষের ভালবাসা ও  সহযোগিতা নিয়ে বাঘা পৌরসভার চেহারা পাল্টে দিয়ে একটি আধুনিক পৌরসভায় রূপ দিতে চাই। গত বছরের ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন তিনি

 

বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ৫,৮৪৬ ভোট বেশি পেয়ে পৌরসভার মেয়রের আসনে বসতে যাচ্ছেন আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। তিনি ‘জগ’ প্রতীকে ভোট পেয়েছেন ১২০৩৩। আক্কাছ আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।

 

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তারাসহ ৫জন। সোমবার (৯জানুয়ারি’২৩) সন্ধ্যার পর সোনারতরী-৭১ এর আয়োজনে বাঘা পৌর সদরে দেওয়া সংবর্ধনা ও সন্মাননা অনুষ্ঠানে আক্কাছ আলী বলেন, আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন। ৯টি ওয়ার্ড নিয়ে বাঘা পৌরসভা একটি বড় ও উচ্চাভিলাষী করপোরেশন। বিগত সময়ে মানুষের চাহিদা-আকাঙক্ষার অনেক কিছু এখনও পূরণ করা সম্ভব হয়নি। এখানকার উন্নয়নের দায়িত্ব এখন আমার । সে কারণে দাবি, অন্যান্য পৌরসভার মতো বাঘা পৌরসভার উন্নয়নে সরকার নজর দিবেন। তাহলে পৌরবাসীকে আমি একটি আধুনিক পৌর শহর উপহার দেব।

 

তিনি বলেন, মাত্র ১৫ দশমিক৭৮ বর্গকিলোমিটার এলাকার বাঘা পৌরসভার মহল্লার সংখ্যা ২০টি। আমাকে সমপরিমাণ দিলেও পিছিয়ে পড়া এ এলাকার চেহারা পাল্টে দেব। বিগত বছরগুলোতেও মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। পৌরতে থেকেও তাঁরা গ্রামের বাসিন্দা। আমি এবার এসব সমস্যা নিয়ে কাজ করতে চাই। পৌর শহরের জলাবদ্ধতা, রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা খাতে এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। আক্কাছ আলী বলেন, পরিকল্পনা অনুসারে এবার শুরু থেকেই আমাদের চাহিদা সরকারের কাছে ডকুমেন্টারি আকারে উপস্থাপন করব। আমি আমার ন্যায্য হিস্যা বুঝে নেব। বিগত বছরগুলোর তুলনায় এখন চাহিদা বেড়েছে। এ কারণে আশা করছি, এই মেয়াদে বাঘা পৌরবাসির সব চাওয়া-পাওয়া পূরণ করতে পারব।

 

মেয়র আক্কাস বলেন, এটি আমার নির্বাচনী অঙ্গীকারও। আমি ভোটে জিতে মানুষকে ভুলে যেতে চাই না। বাঘা পৌরবাসী যে কোনো প্রয়োজনে সুখে-দুঃখে আমাকে সব সময় পাশে পাবেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট