# বিশেষ প্রতিনিধি বাঘা....................................................
রাজশাহরি বাঘা পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্কাছ আলী বলেছেন, সর্বস্তরে মানুষের ভালবাসা ও সহযোগিতা নিয়ে বাঘা পৌরসভার চেহারা পাল্টে দিয়ে একটি আধুনিক পৌরসভায় রূপ দিতে চাই। গত বছরের ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন তিনি
বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ৫,৮৪৬ ভোট বেশি পেয়ে পৌরসভার মেয়রের আসনে বসতে যাচ্ছেন আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। তিনি ‘জগ’ প্রতীকে ভোট পেয়েছেন ১২০৩৩। আক্কাছ আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তারাসহ ৫জন। সোমবার (৯জানুয়ারি’২৩) সন্ধ্যার পর সোনারতরী-৭১ এর আয়োজনে বাঘা পৌর সদরে দেওয়া সংবর্ধনা ও সন্মাননা অনুষ্ঠানে আক্কাছ আলী বলেন, আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন। ৯টি ওয়ার্ড নিয়ে বাঘা পৌরসভা একটি বড় ও উচ্চাভিলাষী করপোরেশন। বিগত সময়ে মানুষের চাহিদা-আকাঙক্ষার অনেক কিছু এখনও পূরণ করা সম্ভব হয়নি। এখানকার উন্নয়নের দায়িত্ব এখন আমার । সে কারণে দাবি, অন্যান্য পৌরসভার মতো বাঘা পৌরসভার উন্নয়নে সরকার নজর দিবেন। তাহলে পৌরবাসীকে আমি একটি আধুনিক পৌর শহর উপহার দেব।
তিনি বলেন, মাত্র ১৫ দশমিক৭৮ বর্গকিলোমিটার এলাকার বাঘা পৌরসভার মহল্লার সংখ্যা ২০টি। আমাকে সমপরিমাণ দিলেও পিছিয়ে পড়া এ এলাকার চেহারা পাল্টে দেব। বিগত বছরগুলোতেও মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। পৌরতে থেকেও তাঁরা গ্রামের বাসিন্দা। আমি এবার এসব সমস্যা নিয়ে কাজ করতে চাই। পৌর শহরের জলাবদ্ধতা, রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা খাতে এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। আক্কাছ আলী বলেন, পরিকল্পনা অনুসারে এবার শুরু থেকেই আমাদের চাহিদা সরকারের কাছে ডকুমেন্টারি আকারে উপস্থাপন করব। আমি আমার ন্যায্য হিস্যা বুঝে নেব। বিগত বছরগুলোর তুলনায় এখন চাহিদা বেড়েছে। এ কারণে আশা করছি, এই মেয়াদে বাঘা পৌরবাসির সব চাওয়া-পাওয়া পূরণ করতে পারব।
মেয়র আক্কাস বলেন, এটি আমার নির্বাচনী অঙ্গীকারও। আমি ভোটে জিতে মানুষকে ভুলে যেতে চাই না। বাঘা পৌরবাসী যে কোনো প্রয়োজনে সুখে-দুঃখে আমাকে সব সময় পাশে পাবেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর