1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

সরকারি সড়কে ব্যারিকেড ; প্রশ্নের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আনজুমা ইসরাত ইমু বদরুন্নেসা প্রতিনিধি….

সরকারি সড়কে ব্যারিকেড বসিয়ে যানচলাচল নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে ভুল মনে করছেন বিশেষজ্ঞ টিম। যোগাযোগ বিশেষজ্ঞ ড.শামসুল হক বলেন, নিরাপত্তার অযুহাত তুলে তারা অন্যান্য সড়কে বিশৃঙ্খলা তৈরি করে বাড়াচ্ছেন জন ভোগান্তি,যা আদালতে টিকবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলছেন, অভ্যাসগত দের হয়রানি করে নেতিবাচক প্রভাব ফেলছে বুদ্ধিবৃত্তিক চর্চায়ও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে, নিরাপত্তা সদস্যদের সাথে পথচারীদের তর্ক বির্তক চোখে পরে প্রতিদিন। কেননা গত ১৩ ডিসেম্বর থেকে হুট করে যানচলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি কর্মদিবসে বিকাল সাড়ে ৫টা থেকে রাত ১০ টা অব্দি ক্যাম্পাস এলাকায় চলতে দেওয়া হচ্ছে না সাধারণ গাড়ি। একি বিধিনিষেধ ছুটির দিনে বেলা ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, এম্বুলেন্স, পুলিশ ও গণমাধ্যম ছাড়া ফিরিয়ে দেওয়া হচ্ছে বাকিদের কে।

এ এলাকায় যানচলাচল বাধা দেওয়ায় বিপাকে পড়েছেন, ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউট ও বিএসএমএমইউ বার্ডেমে যাতায়াত কারিরা৷ ভোগান্তিতে পড়ছেন, হানিফ ফ্লাই-ওভার ও মেট্রোরেল স্টেশন ব্যাবহার কারিরাও। সচেতন শিক্ষকদের মতে, মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলা সমাধান নয়। ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর জন্য অন্য কোনো যৌক্তিক ব্যাবস্থা নেওয়ার আহবান তাদের।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট