1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জনতার চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুকে - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জনতার চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুকে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলার বিশিষ্ট রাজনীতিক, নজিপুর ইউনিয়নের দু’বারের চেয়ারম্যান এবং বিএনপির পত্নীতলা থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মিন্টু-র জানাজায় হাজারো মানুষের ঢল নামে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় তাঁর ১ম জানাজা নামাজ।

মাঠটি রূপ নেয় এক শোকাবহ শ্রদ্ধাঞ্জলি মেলায়। রাজনৈতিক অঙ্গনের নেত, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে হাজির হন।জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আসেন তাকে শেষবার দেখতে এবং শ্রদ্ধা জানাতে। জানাজায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা,পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,থানার ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তা।

আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহিন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজানসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ। সবাই এসেছিলেন তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে, ভালোবাসায় বিদায় জানাতে।

কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহার মতে, হাবিবুর রহমান মিন্টু ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনসেবামুখী রাজনীতিক। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে নজিপুর ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক। নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন,মিন্টু ভাই ছিলেন সর্বদা মানুষের পাশে। তাঁর মতো নেতা এই এলাকায় বহুদিনে আসেনি। তাঁর অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর গ্রামের বাড়ি উপজেলার নজিপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২ অক্টোবর)  বিকাল পৌণে ৩ টায় নজিপুর নতুনহাট দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর গোহারা  মোড় এলাকায় খড়িবাহী ভটভটির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ ঘটনাস্থলেই হাবিবুর রহমান মিন্টু নিহত হন।তাঁর মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে চলছে শোকের মাতাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট