1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

শ্যামনগরে প্রাচীর ধসে  নির্মাণ শ্রমিক হতাহত ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি……………………………..

সাতক্ষীরার শ্যামনগরে ড্রেন নির্মাণের কাজ চলাকালে সড়কের পাশের প্রাচীর ধসে পড়ে মোমিন মল্লিক (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোশারফ মল্লিক (৩৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার গোপালপুরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন মল্লিক (৬০) উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হরিনাগাড়ি এলাকার রজত আলী মল্লিকের ছেলে। আহত মোশারফ মল্লিক (৩৫) একই এলাকার মৃত মোরশেদ মল্লিকের ছেলে।

একই সঙ্গে কর্মরত শ্রমিক আমিনুর রহমান জানান, সকালে আমরা মুক্তিযোদ্ধা সড়কের সাব্বির সাহেবের বাড়ির সামনে ড্রেনের কাজ শুরু করি। হঠাৎ সাব্বির সাহেবের বাড়ির প্রাচীরের দেয়াল ভেঙে মমিন ভাই ও মোশারফের উপর পড়ে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার জানান, তাৎক্ষণিক আহত দুই শ্রমিককে চিকিৎসা দেয়া হয়েছে। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নির্মাণ কাজের ঠিকাদার আবুল বাশার জানান, শ্রমিকরা সকালে গোপালপুর এলাকায় ড্রেন নির্মাণের কাজ শুরু করলে সড়কের পাশের বাড়ির দুর্বল প্রাচীর ধসে পড়ে দু’জন শ্রমিক মারাত্মক আহত হন,অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সাতক্ষীরা মেডিকেলে নেওয়া হয়,সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মোমিন মল্লিক মারা যান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট