1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

শ্যামনগরে পুলিশের লুট হওয়া রিভলবার উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ প্রায় সাড়ে তিন মাস পর সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি রিভলবার (নাইন এমএম পিস্তল) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শ্যামনগর পৌরসভার মিঠা চন্ডিপুর গ্রামের বকুলের ইটভাটা সংলগ্ন এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

শ্যামনগর থানা পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট শ্যামনগর থানায় প্রবেশ করে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ওই দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত লুটপাট চলে। ওই সময় থানা থেকে অস্ত্রটি লুট হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর জানন, তিনি এই থানায় দায়িত্বে আসার আগ পর্যন্ত তাঁদের ১১টি সরকারি অস্ত্র মিসিং ছিলো, এর মধ্যে আজ ১টি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে। এছাড়াও এর আগে থানা থেকে লুট হওয়া বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট