1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির নির্বাচনে আবারো নৌকার মাঝি বেনাউল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের নির্বাচন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে আবারো নৌকার মাঝি হয়েছেন কানসাট ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ বেনাউল ইসলাম।

মোঃ বেনাউল ইসলাম এনিয়ে তিনি দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়াই করবেন। গত শুক্রবার বিকেলে আওয়ামীলীগের নির্বাচনী মনোনয়ন বোর্ড মোঃ বেনাউল ইসলামের নাম ঘোষণা করেন।

আমাকে নৌকার মাঝি করায় দলীয় সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্যক ধন্যবাদ জানিয়েছেন এ তরুণ নেতা। এব্যাপারে আসন্ন কানসাট ইউপি নির্বাচনের দলীয় প্রার্থী মোঃ বেনাউল ইসলাম আমাদের প্রতিনিধিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান। তিনি বলেন, আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন বোর্ড নির্বাচিত করেছেন। সেই সাথে ইউনিয়নের সকল নেতাকর্মীদের এক সাথে নিয়ে জয়ের মালা ছিনিয়ে আনবো বলে আমি আশাবাদি।

উল্লেখ্য, ২০১৭ সালে অনুষ্ঠিত কানসাট ইউপি নির্বাচনে মোঃ বেনাউল ইসলামকে নৌকার মাঝি হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়া হলে তিনি নির্বাচনে জয়লাভ করেন। এছাড়াও ২০১২ সালে নির্বাচনে অংশ নিয়ে দলীয় প্রতীক ছাড়া তিনি বিজয় লাভ করেন।আশা করা হচ্ছে এবার জনগণ তাকে বিপুল পরিমাণ ভোটে জয়ী করবেন।এরকম প্রত্যা নিয়ে  মোঃ বেনাউল ইসলাম নির্বাচনী মাঠে কাজ করছেন।তিনি সকলের দোয়া চেয়েছেন।#

এডিট: আরজা

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট