1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয়

শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে  রাস্তার জমি দখল  বাড়ি নির্মাণ ও পানি নিস্কাষন বন্ধ করায়  জনদূর্ভোগ চরমে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কান্তিনগর গ্রামের। রাস্তা দখলের কারণে এলাকাবাসীর চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে এবং স্কুলগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কান্তিনগর গ্রামের পাকা রাস্তার পাশ থেকে শুরু করে প্রায় ২৫-৩০ ফুট রাস্তার জমি দখল করে সীমানা প্রাচীরসহ বাড়ি নির্মাণ করেছেন মৃত সাজ্জাদ আলী মন্ডলের ছেলে মজলুর রহমান, জবুর ছেলে কাইয়ুম আলী ও আলতুর রহমান। এছাড়া মজলুর রহমান বাড়ি নির্মাণের সামগ্রী  রাস্তার ওপর  রাখায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে, ফলে পথচারীদের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার ওপর হাঁটুপরিমসন পানি জমে যায়, যার কারণে পথচারী ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
হাসান আলী, জেন্টু, জমিমসহ স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার ওপর বাড়ি নির্মানের সামগ্রী  রাখায় রাস্তার জমি অবৈধভাবে দখল করায় যাতায়াতে বিঘ্ন ঘটছে।  দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মজলুর রহমান বলেন, “আমি সরকারি যে জমি দখল করেছি, তা ছেড়ে দেব এবং রাস্তার ওপর যে ইটের ভাঙারি ফেলেছি, তাও সরিয়ে নেব।”
অন্যদিকে কাইয়ুম আলী ও আলতুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হক হয়দারী বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট