1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও

শিবগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, তিনজনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে কানসাট ইউনিয়নের বালুবাগান ও কুটুবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ।

এ সময় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি টিম। অভিযান চলাকালে অবৈধ মাদক সেবনের অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইজনকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকবিরোধী এ অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ বলেন, “মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে স্থানীয়রা জানান, এ ধরনের অভিযান নিয়মিত হলে মাদক নিয়ন্ত্রণে আসবে এবং সমাজে স্বস্তি ফিরবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে তারা বদ্ধপরিকর এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট