1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

শিবগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর শাখা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
দোয়ায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন।
এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুষার বিশ্বাস, সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান সুজন, শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইখলাসুর রহমান পলাশ, আতিকুর রহমান আতিক, আদিনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রায়হান কবির সুইটসহ অন্যরা।
এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট