1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

শিবগঞ্জে বিএনপির উদ্যোগে মহিলাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৯ নম্বর দুর্লভপুর ইউনিয়নের ৩ নম্বর পার কালোপুর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে মহিলাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ৭৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার কালোপুর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ সৈইবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্লভপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান(মসিম) এবং ৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শুকুর উদ্দিন।

সভায় বক্তারা বলেন, দেশের এই কঠিন সময়ে নারী সমাজকেও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা বলেন, বর্তমান সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মহিলা সদস্যদের এগিয়ে আসতে হবে।

মোঃ সৈইবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করতে চাই। মহিলা সদস্যরাই এই পরিবর্তনের অগ্রদূত।”

সভায় বক্তারা দলীয় ঐক্য, সদস্য সংগ্রহ, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় মহিলা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট