1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ ​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎ রূপসায় ক্বেরাত সম্মেলনে হাফেজদের পাগড়ী প্রদান ইসলামী বই বিতরণ ও দোয়া অনুষ্ঠিত সবার মুখে একই কথা সকল দল দেখা শেষ এবার দাড়িপাল্লার বাংলাদেশ—অধ্যাপক আবু তালেব মন্ডল ঘুষ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অস্তিত্ব থাকবে না: শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড. কেরামত আলী তাহেরপুর পৌরসভার হাট-বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনীতে সয়লাব

শিবগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক কিশোরকে হত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা, ২৬ আগস্ট (সোমবার) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর উপজেলার মনাকষা ইউনিয়নের আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রায় ৩’শ’ গজ উত্তরে নির্জন এলাকায় তার মরদেহ ফেলে রেখে যায়। নিহত কিশোর আব্দুল করিম (১৫) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

২৭ আগস্ট (মঙ্গলবার) সকালে হাউসনগরের একটি নির্জন এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, হাউসনগর এলাকার একটি নির্জন এলাকায় ওই কিশোরের মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে এবং ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি আরো জানান, নিহত কিশোরের গলা এবং মাথায় ধারালো অস্ত্রের জখমের চিহ্ন পাওয়া গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট