1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি শিবগঞ্জের মনাকষায় বি এন পির নির্বাচনী পথসভা শিবগঞ্জে ক্ষমা চেয়েও জামায়াত প্রার্থী কেরামত আলী সরাননি প্লাস্টিকের দাঁড়িপাল্লা রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা রাজশাহীর কাশিয়াডাঙা কলেজের  অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছেঃ তারেক রহমান কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খান: নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্টিত

শিবগঞ্জে ক্ষমা চেয়েও জামায়াত প্রার্থী কেরামত আলী সরাননি প্লাস্টিকের দাঁড়িপাল্লা

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রী ব্যবহার করায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলীসহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচনি অনুসন্ধান কমিটি। নোটিশ পেয়ে ১ ফেব্রুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জ্বল মাহমুদের আদালতে  হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলী এবং শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের উপজেলা নায়েবে আমির গোলাম আজম।
এরপরেও নিষিদ্ধ প্লাস্টিক দিয়ে তৈরি দাঁড়িপাল্লার একটিও প্রতীক সরাননি। উল্টো রীতিমত প্রতিযোগিতা শুরু করেছেন উচ্চতায় তুলে ধরা হয় দাঁড়িপাল্লা। আচারণবিধিমালার স্পষ্ট লঙ্ঘন করে টাওয়ার বানানো শুরু করেছেন দলটি। একেকটি টাওয়ার ২০ ফিট থেকে ৩০ ফিট পর্যন্ত তৈরি করেছেন। এতে প্লাস্টিক ও বাঁশ ব্যবহার করছেন। এর ফলে পথচারীসহ যানবাহন চলাচলে ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামায়াত প্রার্থী কেরামত আলীর পক্ষে প্রতিটি পাড়া-মহল্লায় প্লাস্টিকের দাঁড়িপাল্লা ব্যবহার করা হচ্ছে। এসব প্লাস্টিক জীববৈচিত্র ও পরিবেশের জন্য মারাত্বক হুমকি। নিষেধ করার পরেও জামায়াতের লোকজন জোর করেই বাড়ির উঠানে, রাস্তার পাশে-মোড়ে, অলিগলিতে বাঁশ দিয়ে টাঙিয়ে রেখে যাচ্ছে। এমনকি নিষেধ করলে হুমকি ধামকিও দেয়া হচ্ছে দলটির পক্ষে।
পরিবেশবিদদের ভাষ্যমতে, প্লাস্টিক ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। এই প্লাস্টিকগুলো কোনোভাবেই মাটির সঙ্গে মিশে না। এইগুলো জলাবদ্ধতার সৃষ্টি করে। আবার এইগুলো যখন পুড়িয়ে ফেলা হয়, তখনও বায়ু দূষণ হয়। প্লাস্টিক পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তাদের মতে নির্বাচন কমিশনের নির্দেশনা মানলে এবং প্রার্থীরা পরিবেশের ব্যাপারে সচেতন হলে এসব করার কোনো সুযোগ নেই। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক প্রার্থী বা তাদের অতি উৎসাহী কর্মীরা এই কাজগুলো করছেন।
এদিকে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর সঙ্গে মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ থাকায় মন্তব্য মেলেনি। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ জানান, প্রচারণা প্রতীকে প্লাস্টিকের ব্যবহারের বিষয়ে ইতিমধ্যে অনুসন্ধান কমিটির কাছে সশরীরে হাজিরা দিয়েছেন। আইন না মানলে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট