1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

শিবগঞ্জের লিভার আক্রান্ত মুখলেসুর বাঁচতে চায়

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্……………………………………….

 

চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার ছোটচক দৌলতপুর গ্রামের এলামলীর ছেলে মুখলেসুর রহমান । পেশায় কাঠমিস্ত্রী । স্ত্রী ও ৩ সন্তানসহ ভালোই চলছিল পরিবারটি । কিন্তু হঠাৎ লিভার আক্রান্ত হয়ে ধীরে ধীরে কর্মে অক্ষম হয়ে পড়েন তিনি ।

 

একদিকে কর্মে অক্ষম হয়ে আয় রোজগার বন্ধ, অপরদিকে বাঁচার জন্য  চিকিৎসকের পরামর্শ নিতে গেলেই প্রয়োজন  মোটা অংকের টাকা । অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে না পারায় বাড়ির সবকিছু বিক্রি করে কোন রকমে ঔষধ খেয়ে বেঁচে আছেন তিনি । কিন্তু বর্তমানে লিভার নষ্ট হয়ে পড়াই তার পেট ফুলে দিন দিন বেপরোয়া আকার ধারণ করছে । এই রোগের চিকিৎসা নিতে প্রতি মাসে খরচ হবে ১৮ হাজার টাকা ।

 

কিন্তু পাবে কোথায় ? একদিকে অর্থের অভাবে পারছেনা চিকিৎসা নিতে, অপরদিকে রোগীর পেটের আকার মারাত্নকভাবে ফুলে যাচ্ছে । এমতাবস্থায় চিকিৎসা গ্রহণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিগণ, প্রশাসন ও বিত্তবাণ ব্যক্তিবর্গ সহ সকলের আর্থিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন তার স্ত্রী ও ছেলে-মেয়ে সহ পুরো পরিবার । রোগীর ঠিকানায় বাসায় এসে সহযোগীতা করতে পারেন অথবা বাইরে থেকে সহযোগীতা করতে চাইলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ ও বিকাশ পাঠাতে পারেন ।
বিকাশ ও নগদ (পার্সোনাল) : ০১৭৬৩২৩০৯৫৮#

এডিট: আরজা/০৬

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট