1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লোহিত সাগরে ড্রোন হামলায় বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত : যুক্তরাজ্যের সংস্থা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

লোহিত সাগরে ড্রোন হামলায় বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত : যুক্তরাজ্যের সংস্থা

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: ইয়েমেনের কাছে রবিবার ভোরে লোহিত সাগরে ড্রোন হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি একথা জানিয়েছে।

লোহিত সাগর ও এর আশেপাশের জাহাজগুলো কয়েক মাস ধরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দ্বারা বারবার আক্রমণের শিকার হয়েছে। হুতিরা গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে বলে জানিয়ে আসছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হামলাটি ইয়েমেনের বন্দর শহর হোদেইদা থেকে প্রায় ৬৫ নটিক্যাল মাইল (১২০ কিলোমিটার) পশ্চিমে ঘটেছে। মেরিটাইম ট্রেড অপারেশনস ব্রিটিশ নৌবাহিনী দ্বারা পরিচালিত হয়।

জাহাজটিকে এরিয়াল সিস্টেম দ্বারা আঘাত করা হয়েছে, যার ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল ক্রু সদস্য নিরাপদ বলে জানা গেছে। কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করছে।

শনিবার ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা গত ২৪ ঘন্টায় হুতিদের তিনটি নটিক্যাল ড্রোন ধ্বংস করেছে। তারা হুথিদের বিরুদ্ধে তাদের শিপিং আক্রমণের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

এটি আরও বলেছে, হুতিরা এডেন উপসাগরে তিনটি জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনও আঘাত বা উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট