1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর……………………………………………..

দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় নাটোরের লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ কে বহিস্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। শনিবার(৪ঠা মে-২৪) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বহিস্কার করা হয়।এর আগে গত ২ মে তাকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

বহিস্কারাদেশের চিঠিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে।

এছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সহ-সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবকে অনুলিপি দেওয়া হয়েছে।এর আগে কারন দর্শানোর নোটিশে ৪৮ ঘন্টার মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় কেন ব্যবস্থা নেওয়া হবেনা তার জবাব দিতে বলা হয়েছিল।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল বহিস্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। এরপর থেকে তিনি বিএনপির পরিচয়ে পরিচিত হবেন না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট