1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রোববার থেকে রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহ শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিয়াউল কবির স্বপন…………………

রাজশাহী ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন শুরু হচ্ছে  রোববার থেকে। কর্মসূচির অংশ হিসেবে রোববার (২২ মে) সকালে বোয়ালিয়া থানা ভূমি অফিসের নাগরিক কর্নারে বুথ স্থাপন করে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

ভূমি সেবা সপ্তাহ সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক বলেন, ‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ দেশ অগ্রগতির একটি নিয়ামক। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে বোয়ালিয়া ভূমি অফিসসহ জেলার সকল ভূমি অফিসে শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হবে, প্রতিদিন গণশুনানি, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানি গ্রহণ, মিসকেইসের দ্রুত নিষ্পত্তিকরণ, ভূমি উন্নয়ন কর আদায়ে ক্যাম্পিং, সেমিনার ও মাইকিং করে সচেতনতা সৃষ্টি, বেদখলকৃত খাসজমি উদ্ধার, মুজিববর্ষের ঘর নির্মাণেও খাস জমি উদ্ধার, অনলাইনে সায়রাতমহল ইজারা প্রদান, ভিপি সম্পত্তির লিজ নবায়নের ফি আদায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাসজমি উদ্ধার, খাল ও ছড়া উদ্ধারসহ বিভিন্ন কাজ করা হবে।

২২ মে থেকে শুরু ভূমি সেবা সপ্তাহ উদযাপনে জেলার বিভিন্ন থানা ভূমি অফিস ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট