1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় সরকারি রাস্তার কাজ নিয়ে সংঘর্ষে শিক্ষার্থী সহ ৭জন গুরুতর জখম ‎ ‎ ‎ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

রূপসায় সরকারি রাস্তার কাজ নিয়ে সংঘর্ষে শিক্ষার্থী সহ ৭জন গুরুতর জখম ‎ ‎ ‎

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎ ‎খুলনার রূপসায় সরকারি রাস্তার পিচ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষার্থী সহ ৭জন গুরুদ্বার জখম হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জখম শিক্ষার্থী আদরী বাদী হয়ে ঘটনার দিন থানায় অভিযোগ দায়ের করেছেন। ‎

আহতরা হলেন, তিলক গ্রামের মোস্তফা শিকারীর ছেলে রানা শিকারী, রানা শিকারীর স্ত্রী শিরীনা বেগম, নুর আলী ঢালীর ছেলে নুর ইসলাম বাবু ঢালী, নুর ইসলাম বাবু ঢালীর মেয়ে খুলনার আজম খান কমার্স কলেজের ছাত্রী আদরী খাতুন, অন্যান্য, হাসেম শিকারীর ছেলে রহিম শিকারী ও রহিম শিকারী। করিম শিকারি ও অনন্যা ছাড়া সকলেই মাথায় গুরুতর যখম অবস্থায় রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

ভুক্তভোগীরা জানায়, উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক গ্রামের শিকারী পাড়ায় শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে। ‎সরকারি সড়কের সংস্কারের কাজ চলছে। পুরনো সড়কের অবশিষ্ট পিচ নেওয়ার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয় । সংঘর্ষে একই এলাকার ইমামুল শিকারী, মতিয়ার শিকারী , তানজিলা ও ফাতেমা সহ ৮/১০ জন আহতদের উপর দুই দফায় শাবল, বাঁশের লাঠি দিয়ে হামলা করে মাথা সহ বিভিন্ন স্থানে গুরুতর যখম করে। আহতদের মাথায় ৫/৬ টি করে সেলাই রয়েছে বলে চিকিৎসকরা জানায়। যখম কৃতরা ভ্যানচালক ও দিনমজুর বলে এলাকাবাসী জানায়। ‎

এদিকে স্থানীয় প্রভাবশালী একটি মহল বিষয়টি মামলা না করে স্থানীয় ভাবে সমাধান করার লক্ষ্যে ভুক্তভোগীদের চাপ প্রয়োগ করছেন বলে আহতরা জানায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট