1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

রূপসায় শিবিরের আয়োজনে  জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামানঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রূপসা উপজেলা শাখার আয়োজনে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আজ ২৩ আগষ্ট সকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ৮০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির,খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। প্রধান বক্তার বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তফা আল মুজাহিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা ও মহানগর সভাপতি,জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক স, ম এনামুল হক, খুলনা জেলা উত্তর শাখার ছাত্রশিবির সভাপতি আবু ইউসুফ ফকির, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মোঃ নাজিমুদ্দিন।

ছাত্রশিবির পূর্ব রূপসা শাখার সভাপতি মোঃ আল আমিন শেখার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সেক্রেটারি তানিমুল ইসলাম শ্রাবন ও এইচ আই ডি সম্পাদক হাসান মির্জার সঞ্চালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নৈহাটি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আজিমুদ্দিন, ছাত্রশিবিরের জেলা উত্তর শাখার বাইতুলমাল সম্পাদক আবু জাফর, মাদরাসা সম্পাদক মাসুদুর রহমান, জেলা সাহিত্য সম্পাদক বোরহান কবির, জেলা ফাউন্ডেশন সম্পাদক মোরসালিন আকন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল কাদের, ফাল্গুনী মুখার্জি, তাপস কুমার ভট্টাচার্য, মাজহারুল ইসলাম, শিবিরের থানা সেক্রেটারিয়েট সদস্য ও মাদ্রাসা সম্পাদক ইসমাইল ফকির তুহিন, হাফেজ খাইরুজ্জামান হাওলাদার, রুহুল আমিন, শিক্ষার্থী নওশিন, শেখ মোঃ সাজিদ সহ বিভিন্ন স্কুল কলেজের ও মাদ্রাসার হক শিক্ষিকা অভিভাবকবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট