1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টর ৩য় খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ  খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ৩য় খেলা ৮ অক্টোবর বিকাল ৩ টায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করে নৈহাটি সান স্পোটিং ক্লাব ও বাগেরহাট মাষ্টার ক্লাব। খেলায় দুই দলই শক্তিশালী হওয়ায় আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা চলতে থাকে। দুই দলই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। কোন দলই কেহ কাউকে ছাড় দিতে নারাজ। খেলার প্রথমার্ধে ১৯ মিনিটের মাথায় নৈহাটি সান স্পোটিং ক্লাবের ১০ নাম্বার জার্সী পরিহিত খেলোয়ার রিয়াজের গোলে দল ১-০ তে এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধের গোল শোধ করার জন্য বাগেরহাট মাষ্টার ক্লাব মুহুর মুহুর আক্রমন করতে থাকে। সান স্পোটিং ক্লাব দক্ষতার সাথে প্রতিবারই আক্রমন প্রতিহত করে দলের শক্ত অবস্থান ধরে রেখে, বাগেরহাট মাষ্টার ক্লাব কে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার সক্ষমতা অর্জন করে।

খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু তানভির ও আবু বক্কর । খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জি এম কামরুজ্জামান টুকু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের আহবায়ক সৈয়দ মাহামুদ আলী, রূপসা পল্লিবিদুৎ এর এজিএম এ হালিম খান, ফিফা রেফারি মনির ঢালী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মুন্না সরদার, টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ নিয়ামত আলী,সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা সাজ্জাত সরদার, রউফুল হক মুকুল, ক্রিড়া সংগঠক আলম শেখ, আযুব খান, ছাত্রনেতা ইরাইল বাবু, হিরোক গোলদার, মিরাজুল ইসলাম মিরান, সুজন শেখ, ফেরদাউস সরদার, জহির খান, তাহসিন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট