1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

রূপসায় রাজা স্মৃতি কিশোর অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত রাজা স্মৃতি কিশোর অনুর্ধ্ব- ১৬, ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটার ফাইনাল খেলা ২৮ সেপ্টেম্বর (রবিবার) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহন করে খুলনা মহামেডান একাডেমি ও নর্থ খুলনা ফুটবল একাদশ।

খেলায় খুলনা মহামেডান ফুটবল একাডেমি ট্রাইবেকারে নর্থ খুলনা ফুটবল একাদশ কে ৩-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চত করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের নাফিজ । দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় নৈহাটি ব্রাইট ফিউসার ফুটবল একাডেমি ও ইউনাইটেড একাডেমি খালিশপুর এর মধ্যে। খেলার প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় নৈহাটি ব্রাইট ফিউসার ফুটবল একাডেমি ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার তামিম এর গোলে ১-০ তে এগিয়ে যায়। দুই দলের মধ্যে আক্রমন পাল্টা আক্রমনের চলতে থাকে। গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড একাডেমি খালিশপুর। খেলার ১০ মিনিটের মাথায় ইউনাইটেড একাডেমি খালিশপুর এর ১৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার আবির গোল করে ১-১ এ সমতায় আনে। খেলার দ্বিতীয়ার্ধে নৈহাটি ব্রাইট ফিউসার ফুটবল একাডেমির ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার তামিম আবাও আর একটি গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যায়। পরবর্তিতে আর কোন গোল না হওয়ায় নৈহাটি ব্রাইট ফিউসার ফুটবল একাডেমি ২-১ গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার তামিম । খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সাইফুল ইসলাম ও গোলাম রসুল।

খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ, জাতীয় দলের নিয়মিত ফুটবলার শাহরিয়ার ইমন, রূপসা পল্লী বিদুৎ এর এজিএম, এম এ হালিম খান, খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক ইউসুফ আলী, নির্বাহী সদস্য মঈনুল ইসলাম টুটুল, ক্রিড়া শিক্ষক আব্দুল কাদের, ফুটবল কোচ প্রশান্ত দে, ইমরোজ চৌধরি, কোচ মনির শেখ, মোঃ ডাবলু, মোঃ ইরান শেখ, শুভ গালিব, শেখ ইলিয়াজ, কৃতি ফুটবলার মোঃ হৃদয়, টুর্নামেন্ট কমিটির সংগঠক ফেরদাউস সরদার, জহির খান, আনিছুর রহমান, সামিউল আলম রিসাত, তাহসিন, আপন, জিহাদ, অনিক, সবুজ, তানিফ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট