1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে জামায়াতের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রূপসায় বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে জামায়াতের মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ বাংলাদেশ জামাতে ইসলামী রূপসা উপজেলা শাখার আয়োজনে, বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায়, কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথীর বক্তৃতা করেন খুলনা-৪ আসনের জামাতর মনোনিত প্রার্থী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

তিনি বলেন বাংলাদেশের অধিকাংশ ইসলামী দলগুলো পি আর পদ্ধতিতে নির্বাচন চায়। কালো টাকার প্রভাবে কলুষিত ব্যাক্তি’রা রাজনৈতিক অঙ্গন কলুষিত করে থাকে। পি আর পদ্ধতি চালু হলে সেই পরিবেশ আর থাকবে না। জুলাই সনদের মর্যাদা চায় জামায়াতে ইসলামী।

তিনি আরো বলেন আমরাও সরকারের ঘোষিত সময়ে নির্বাচন চাই। পি’আর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক দল কিছু না কিছু আসন পাবে। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মওলানা লবিবুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারি মওলানা হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন টিএসবি ইউনিয়নেরর আমির প্রভাষক আসাদুজ্জামান। বক্তৃতা করেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারি নাজিমুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথী সাংবাদিক ও সুধিজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট