1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

রূপসায় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎খুলনা জেলার রূপসায় উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস ও দূর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক রচনা প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২৭ আগষ্ট বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়৷

খুলনা জেলা দূর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা দূর্নীতি দমন সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন,রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএ আনোয়ার- উল-কুদ্দুস।Open photo

সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মোঃ খায়রুল আলম লাভলু। উক্ত সভা পরিচালনা করেন, শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল ও রূপসা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার এরশাদুল গনী, প্রভাষক মোঃ সিহাব উদ্দীন শেখ, ওবায়েদ ফারাজী, রূপসা প্রেস ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, শিক্ষক শামসুর রহমান, নৃপেন্দ্রনাথ রায়, সীমা বর্ধন, মিল্টন বিশ্বাস, বিপ্লব সরদার, আঃ সালাম, আব্দুল্লাহ আল মামুন, ডাঃ শফিকুল ইসলাম, সাংবাদিক নাহিদ জামান, মোঃ আখতার খান, আনোয়ার হোসেন, শিক্ষার্থী দিশা মজুমদার, স্নেহা, মোঃ ফয়সাল, সৌমজিৎ বিশ্বাস।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে প্রথম স্থান অর্জন করে নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করে বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অধিকার করেন পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সৌম্যজিৎ বিশ্বাস,দ্বিতীয় স্থান অধিকার করেন কমরেড রতন সেন বিদ্যালয়ের তাহেরা জেরিন মুন,তৃতীয় স্থান অধিকার করেন শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের স্নেহা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট