1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রূপসায় জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় টিএসবি ইউনিয়ন জাকের পার্টি ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে ৪ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে পার্টির দাওয়াতী জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা-৪ আসনের জাকের পার্টির কান্ডারি, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং খুলনা জেলা জাকের পার্টির সভাপতি ও টিম প্রধান শেখ আনছার আলী। টিএসবি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শেখ ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় পরিষদের সদস্য ও খুলনা সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক যুগ্ম টিম প্রধান মো. ইয়াসির আরাফাত, খুলনা জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক টিম সদস্য  সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জাকের পার্টির সহ-সাধারণ সম্পাদক টিম সদস্য  ইফতেখার আল মামুন সুমন, জেলা জাকের পার্টির সদস্য মো. রিদওয়ানুর রহমান সিমিন প্রমূখ।

জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশক্রমে খুলনা জেলার সকল উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার, লক্ষ্যে জাকের পার্টির দাওয়াতী জনসভা ও র‍্যালী ২০ সেপ্টেম্বর হইতে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট