1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

খুলনার রূপসায় গুলিবিদ্ধ হয়ে যুবক আহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, খুলনা: রূপসায় ইমরান হোসেন মানিক (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।  ৬ ডিসেম্বর বিকেল আনুমানিক চারটার দিকে পূর্বরূপসা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কস্থ মডার্ন সীফুডস এর সন্নিকটে এ ঘটনা ঘটে। আহত মানিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রাসেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ইমরান হোসেন মানিক মডার্ন সীফুডস এর নিকটে একটি চায়ের দোকানের সামনে বসেছিল। এসময় কয়েকটি মোটরসাইকেল যোগে অস্ত্রধারী সন্ত্রাসীরা সেখানে এসে মানিককে লক্ষ্য করে গুলি চালায়। মানিক দ্রুত পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করলেও তার পায়ে গুলি লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এ ঘটনায় পালানোর চেষ্টাকালে রাসেল নামে এক যুবককে জনতার সহায়তায় পুলিশ আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট