1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির এর ৮ম মৃত্যুবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামানঃ রূপসা উপজেলার ঐতির্য্যবাহী বিদ্যাপিঠ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ খান আলমগীর কবির এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল, অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ আয়োজনে ২৩ আগষ্ট বাদ আসর টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন। অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন একাধারে পরোপকারী,সমাজসেবক,ক্রীড়া সংগঠক এবং অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। তিনি ছিলেন কৃতি মানুষ গড়ার কারিগর। তিনি কখনো নিজের জন্য চিন্তা করতেন না। তার চিন্তাধারা ছিলো মানুষের উপকার করা,গরীব শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং সামাজিক উন্নয়ন করা। তার জীবদ্দশায় তিনি কাটিয়ে গেছেন একজন নিরীহ অতি সাধারণ মানুষের মত। কুচক্রী মহলের নীল নকশার ফাঁদে পড়ে তাকে হতে হয়েছে বঞ্চনা,অত্যাচার ও মানসিক নির্যাতনের শিকার। এ কারণেই তাকে অকালে চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ এসএম খায়রুল আলম লাভলু। অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন খান আলমগীর কবিরের ভ্রাতা সরকারি বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিমের পরিচালনায় বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, খুলনা জেলা দলের ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক আসাদুজ্জামান, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, সমাজসেবক আলহাজ্ব সাইফুল ইসলাম, আলতাফ মাহমুদ, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, রূপসা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্না সরদার, সাবেক জেলা বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, জামায়াতে ইসলামী নেতা হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির, রউফুল হক মুকুল, ওমর ফারুক, শামীম হাসান, সমাজসেবক আলম শেখ,ফাল্গুনী মুখার্জী, বলরাম আঁশ, কাজদিয়া বাজার বনিক সমিতির সাবেক মিজান শেখ, শিক্ষক শামসুর রহমান, তুষার কান্তি দাস, আয়ূব খান, শফিক ঢালী, মাসুদুর রহমান, জামাল শেখ, কৃষকদল নেতা খান ওলিয়ার রহমান, এইচএম আজিজুল ইসলাম, শামীম মোল্যা, সাধন দে, সাংবাদিক শাহরিয়ার মানিক, নাহিদ জামান, আকতার খান, চিত্ত রঞ্জন সেন, রেজাউল ইসলাম তুরান, ফেরদৌস সরদার, হাসান ফারাজী, জহির খান, তাহসিন খান প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজদিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওঃ গোলাম মোস্তফা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট