1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিবেদক, রূপসা: রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা ৩ জানুয়ারি শনিবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে স্বাগতিক শহীদ মুনসুর স্মৃতি সংসদ ও খুলনা এসবি আলী ফুটবল একাদশ ।

খেলায় আকর্ষণীয় খেলোয়াড় ছিলো শহীদ মুনসুর স্মৃতি সংসদের ৮নং জার্সি পরিহিত ফরেনার খেলোয়াড় চোখা। খেলার শুরু থেকেই মাঠে স্বাগতিক শহীদ মুনসুর স্মৃতি সংসদ একক আধিপত্য বিস্তার করে। যার ফলে খুলনা এসবি আলী একাদশ ৩-০ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় এবং শহীদ মুনছুর স্মৃতি সংসদ ফাইনালে উঠার গৌরব অর্জন করে। খেলায় গোল তিনটি করে বিজয়ী দলের ৮ জার্সি পরিহিত খেলোয়াড় চোখা, ১০ নম্বর জার্সি পরিহিত সাইফুল্লাহ এবং ৭ নম্বর জার্সি পরিহিত হৃদয়।

খেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী, সমাজসেবক বায়জিদ হোসেন বাচ্চুর স্পন্সরে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের হৃদয়। খেলা পরিচালনা করেম মোঃ নাজমুল ইসলাম, আজিজুর রহমান বাবলু, মোঃ সাইফুল ইসলাম। খেলায় ধারাভাষ্যে ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত। খেলা চলাকালীন সময়ে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, যুক্তরাষ্ট্র প্রবাসী, সমাজসেবক বায়জিদ হোসেন বাচ্চু,খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ক্রীড়া সংগঠক আঃ রহমান, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজা, সৈয়দ নিয়ামত আলী, ক্রীড়া সংগঠক আলম শেখ, বাশির আহম্মেদ লালু, যুবদল নেতা মুন্না সরদার,সাইদুর রহমান জয়, ক্রীড়া সংগঠক আবুল কালাম,শাহাজাদা আলমগীর,বিপ্লব সরদার,আলী আকবর, ইসরাইল বাবু, সাজ্জাদ হোসেন,মনির শেখ, শুভ গালিব, মোঃ ফরিদ শেখ, মাসুদুর রহমান, রবিউল ইসলাম, বাচ্চু বিশ্বাস,কামরুল শেখ, ফেরদৌস সরদার , জহির খান, তাহসিন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট