1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কর্মরত দোভাষীর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা : ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিমেথ কোম্পানীতে কর্মরত আনোয়ার আহমেদ (৬০) নামে এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড় এলাকার হাবিবুর রহমানের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ঐ কোম্পানিতে নয় বছর ধরে কর্মরত ছিলেন।

থানাপুলিশ ও স্থানীয়রা জানান, ভাড়া বাসার বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখে বাড়ির মালিক পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত আনোয়ার আহমেদ বিগত এক বছর ধরে হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ. স. ম. আব্দুন নূর জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এটি পাওয়ার প্লান্টের মতো স্পর্শকাতর এলাকার ঘটনা। লাশের সুরুতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। সঠিক তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুর কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট