1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

রূপগঞ্জের স্বাধীনতা চত্বরে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ী মাসুদ রানার ব্যাংকের চেক ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হাবিব সরকার স্বাধীন: পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা করে নগদ ৫ লক্ষাধিক টাকার ব্যাংক চেক লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তথ্যসূত্র জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্বাধীনতা চত্বর এলাকায় পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা, বিকাশের টাকা ও চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মাসুদ রানা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী মাসুদ রানা তার ড্রাইভার ফারুক (৪০) ও প্রতিবেশী শরিফুল ইসলাম (৪৫)-কে সঙ্গে নিয়ে পূর্বাচল স্বাধীনতা চত্বরে অবস্থিত মোমিন পিঠাঘর” নামের একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান। খাওয়ার একপর্যায়ে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা আরমান রেজা শাহা (৩০), তার স্ত্রী সাবরিনা (২৫) ও আরও ১০-১২ জন সহযোগী দেশী অস্ত্রশস্ত্র নিয়ে রেস্টুরেন্টে ঢুকে তাদের ঘেরাও করে।মোঃ মাসুদ রানা কে আলাদা ডেকে নিয়ে অস্ত্র ঠেকিয়ে বলে এখানেই শেষ করে দিব। যা বলি চুপচাপ শোন,শব্দ করবি ত মরবি। এভাবে সবকিছু ছিনিয়ে নেয়।

প্রতিবেদকের অনুসন্ধান ঘটনার সত্যতা মেলেছে। আশেপাশে ব্যবসায়ীরা ঘটনার কথা স্বীকার করেন। অভিযোগে উল্লেখ করা হয়।আসামিরা হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর মাসুদ রানার কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা, বিকাশ নম্বর থেকে ৩৫ হাজার টাকা, এবং তার প্রতিষ্ঠান “এম.আর.এম ট্রেডার্স”-এর ডাচ্ বাংলা ব্যাংকের দুটি চেক ছিনিয়ে নেয়। এছাড়া, আসামি সাবরিনা ভুক্তভোগীর প্রাইভেটকার থেকে একটি অফিসিয়াল ব্যাগসহ নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়।পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাসুদ রানা জানান,বর্তমানেও মোবাইলে, হোয়াটসআপে হুমকি দিয়ে আসছেন আসামি গং।কেন অভিযোগ করলি তুই? এভার রক্ষা নাই। ভুক্তভোগী মাসুদ রানার জীবন এখন যায় যায় অবস্থা। তিনি জানান সবকিছুই গেল এখন শুধু জীবন যাবার বাকি আমার। অভিযোগ করেও বিপাকে আছি।এখন জীবনের নিরাপত্তা চাই।

অভিযোগ রয়েছে, আরমান রেজা শাহা নিজেকে বি এন পির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মীয় পরিচয় দেন। রেজার বিরুদ্ধে অজস্র অভিযোগ এমনই তথ্য জানিয়েছেন ভুক্তভোগি।রুপগঞ্জ থানার ইনচার্জ মো তরিকুর ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিক্তিতে বিষয়টি তদন্ত চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট