1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক মেয়রের সাথে পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

রাসিক মেয়রের সাথে পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন। বৃহস্পতিবার রাত ৮টায় নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ। এ সময় রাসিক মেয়র তাঁদের মিষ্টিমুখ করান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. মো. মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক পল্টু, জেলা যুবলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শাহাদত হোসেন, হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা পিন্টু প্রমুখ।

উল্লেখ্য, ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোহনপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট