1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক ইমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে পেইড ইন্টার্নশিপের সুযোগ পেলেন ৯০ জন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

রাসিক ইমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে পেইড ইন্টার্নশিপের সুযোগ পেলেন ৯০ জন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত ইমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে জব ফেয়ার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগর ভবনের ৯তলায় দিনব্যাপী এ মেলায় নগরীর ১৬টি প্রসিদ্ধ আইটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উক্ত জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ৯০জনকে পেইড ইন্টার্নশিপের জন্য নির্বাচিত করেছে।

উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে দক্ষ জনশক্তি তৈরী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাসিক ইমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। ৩ মাস মেয়াদী প্রথম ব্যাচে চারটি কোর্সে ২৪০ জন শিক্ষিত তরুণ-তরুণী প্রশিক্ষণ গ্রহণ করে। কোর্সসমূহ হচ্ছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং ফর ফ্রিল্যান্সিং। রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান এই ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বে রয়েছেন।

কোর্স সম্পন্ন হওয়ায় তাদের কর্মে নিয়োজিত করতে এই জব ফেয়ারের আয়োজন করা হয়। জব ফেয়ারে রাজশাহী মহানগরীর ১৬টি আইটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্নকারী ২শ জন শিক্ষার্থী এই জব ফেয়ারে অংশ নিয়েছে। তাদের মধ্য থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ৯০জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে। নির্বাচিত ৯০জন বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষানবিশ হিসেবে যোগদান করবেন। তারা শিক্ষানবিশকালে ভাতা পাবেন। পরবর্তীতে কর্মদক্ষতার ভিত্তিতে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

কোর্স ইনচার্জ আব্দুর রহমান জানান,  ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্নকারী ২শ জন শিক্ষার্থী এই জব ফেয়ারে অংশ নিয়েছে। জবফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান ৯০জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করে। প্রতিষ্ঠানগুলো হলো টিআইসি লিমিটেড, জিরোপয়েন্ট কম্পিউটিং, এ্যারোডেক্স লার্নিং, টেক্স হোপার, জেরন আইটি, রাজ আইটি, কোড এ্যাস্ট্রলজি, টেকনোরেন, আনকাবাট সফটওয়ার, র‌্যাম আইটি, এআইবিডি, স্কাই র‌্যানকো, ম্যাক্স আইটি,  ট্রেনার্স আইটি, রাজসেবা, বাইট ক্যাপসুল। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট