1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাবিতে আন্তর্জাতিক মৎস্য ও জলজ কৃষি সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব

রাবিতে আন্তর্জাতিক মৎস্য ও জলজ কৃষি সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক মৎস্য ও জলজ কৃষি সম্মেলন-২৪ (ইন্টারন্যাশনাল ফিসারিজ এন্ড অ্যাকুয়াকালচার কনফারেন্স) শুরু হয়েছে। আজ শনিবার (৮ জুন) সকাল ৯টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘স্মার্ট এ্যাকোয়াকালচার এন্ড ফিশারিজ ফর সেফ ফুড প্রডাকশন’ শীর্ষক এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা এমপি।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রধান) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর।

রাবি ফিশারিজ অনুষদের অধিকর্তা ও সম্মেলন সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূইয়া, ফিশারিজ অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী ও ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. বিনয় কুমার বর্মন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সম্মেলন সাংগঠনিক কমিটির সদস্য-সচিব অধ্যাপক মো. তরিকুল ইসলাম।

সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ফিশারিজ বাংলাদেশের কৃষিখাতে অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র।সম্ভাব্যতা যাচাই ও গবেষণার মাধ্যমে উন্নততর প্রজাতির মাছ ও জলজ প্রাণির উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশে প্রাণীজ আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত উৎপাদন বিদেশেও রপ্তানি করা যাবে। ইতিমধ্যেই এই খাত উল্লেখযোগ্য পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এই ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই সম্মেলন ফিশারিজ ও এ্যাকোয়াকালচার বিষয়ে ভবিষ্যত গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে দিক নির্দেশনা দিবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। ভারতের কল্যানী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিলাভ কবিরাজ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও রাবি ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন।

সম্মেলনর প্রথম দিনে একটি প্লিনারি সেশন ও একটি বিজনেস সেশন এবং একটি টেকনিক্যাল সেশনের আওতায় পাঁচটি প্যারালাল টেকনিক্যাল সেশন, একটি পোস্টার সেশনের আওতায় চারটি থিমেটিক পোস্টার সেশন অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত আছে। সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার চাঁপাইনবাবগঞ্জে ‘কনফারেন্স ট্রিপ’ অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত আছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে প্রায় ৪০০ ফিশারিজ ও এ্যাকোয়াকালচার বিষয়ের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবী অংশ নিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট