1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করলেন বাইডেন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করলেন বাইডেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফায় অভিযানের বিষয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করেছেন।এই সতর্কতা সত্ত্বেও ইসরায়েল রাফায় অভিযান চালানোর বিষয়ে অনড় রয়েছে এবং ফিলিস্তিনীদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ জারি করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, হামাস গাজায় জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে।
যুক্তরাষ্ট্র হামাসের রাজি হওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক বিল বার্নস আরব মিত্রদের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে মধ্যপ্রাচ্য সফর করছেন।

এদিকে জো বাইডেন এপ্রিলে নেতানিয়াহুকে হুঁশিয়ার করে বলেছিলেন, রাফায় অভিযান চালানো হবে ভুল।
এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন গত সপ্তাহে জেরুজালেমে বলেছেন, রাফায় আশ্রয় নেয়া ১০ লাখেরও বেশি বেসামরিক নাগরিকের কারণে সেখানে কোন অভিযান চালানো উচিত হবে না।

হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, বাইডেন সোমবার আবারো রাফা নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য কোন মানবিক পরিকল্পনা দেখছে না।

সাংবাদিকদের তিনি বলেছেন, আমরা মনে করি রাফায় এ মুহুর্তে অভিযান চালালে ফিলিস্তিনী  জনগণের দুর্ভোগকে রাতারাতি বাড়িয়ে তুলবে এবং বেসামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে যাবে।

কিন্তু বাইডেন ও নেতানিয়াহুর ফোনালাপের কয়েকঘণ্টা পরই ইসরায়েল রাফা থেকে ফিলিস্তিনীদের সরে যেতে দ্বিতীয় দফায় নির্দেশ জারি করে বলেছে, তারা সেখানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে ইসরায়েল সোমবার রাতে রাফা এলাকায় বিমান হামলা জোরদার করেছে। ইসরায়েলী সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি  বলেছেন, ইসরায়েলী বিমান সোমবার রাফায় ৫০টিরও বেশি সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জিম্মিকে আটক করে। এখনও তাদের কাছে ১৫০ জিম্মি আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট