1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

রাত পোহালেই বাগমারা উপজেলা নির্বাচন,  ভোটারদের উপস্থিতি কম হওয়ার আশংকা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রুস্তম আলী শায়ের, বাগমারা থেকে: আগামীকাল ২য় ধাপে দেশের ১৪৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা গুলোর মধ্যে রাজশাহীর বাগমারা উপজেলাতেও অনুষ্ঠিত হবে নির্বাচন।

চেয়ারম্যান পদে লড়ছেন মোট ৩জন প্রার্থী।ঘোড়া প্রতিক নিয়ে লড়ছেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু। আনারস প্রতিক নিয়ে লড়াই করছেন বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু (আর্ট বাবু)।আরেক প্রার্থী হলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার মোটরসাইকেল প্রতিকে নির্বাচন করছেন।

ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম শহীদ। তাই এই পদে ভোট গ্রহনের প্রয়োজন হচ্ছে না।তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তারা হলেন কলস প্রতীকে কহিনুর বানু, প্রজাপতি প্রতীকে মমতাজ আক্তার বেবী, ফুটবল প্রতীকে লড়ছেন শাহিনুর বেগম।

উপজেলায় ভোটার সংখ্যা ৩লাখ ৬ হাজার ৩৫২ জন। এর মধ্যে নারী ১লাখ ৫২ হাজার ৫০০,পুরুষ ভোটার ১লাখ ৫৩ হাজার ৮৪৯ ও হিজরা ভোটার ৩জন। তবে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে কম আগ্রহ দেখা যাচ্ছে।ভোটাররা বলছেন যদি সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত হয় তবেই ভোট কেন্দ্রে যাবেন।ফলে কাঙ্খিত ভোটার উপস্থিত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে প্রার্থীদের মধ্যে।

চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরুল ইসলাম সান্টু বলেন ভোটারদের উপস্থিত একেবারে কম হবে না।কারণ আমি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চেয়েছি। এদিকে আনারস প্রতিকের আব্দুর রাজ্জাক সরকার বাবু ও মোটরসাইকেল প্রতিকের প্রার্থী নাছিমা আক্তার বলেন,ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে ও নির্বাচনের দিনেও ঘটতে পারে তাই ভোটারদের উপস্থিতি কম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে জয়ের ব্যাপারে ৩জন প্রার্থীই খুবই আশাবাদী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট