1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা চত্বরে একটি মানববন্ধন করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সভাপতি-সম্পাদকসহ সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,বিএনসিসি ও স্কাউট সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন- বিএনপির সভাপতি আতাউর রহমান,স্কাউট সম্পাদক ফেরদৌস আলম মানিক,বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, সাংবাদিক হজরত আলী,প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেবশর্মা,বিএনপি নেতা বকুল মজুমদার, জামায়াত নেতা মোকাররম হোসেন, জামায়াত সম্পাদক রজব আলী ও নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার,পল্লী বিদ্যুৎ ডিজিএম নেজামুল হক কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে  দুর্নীতি প্রতিরোধে সচেতন হয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান। ইউএনও তার বক্তব্যে রাণীশংকৈল উপজেলাকে শতভাগ দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান উপস্থাপনা ও সঞ্চালনা করেন কমিটির সম্পাদক প্রশান্ত কুমার বসাক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট