1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীসহ দেশের সবক’টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীসহ দেশের সবক’টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র স্ব স্ব জেলা ও উপজেলায় পাঠানো হয়েছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মোট ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে, যার মধ্যে ৬৪ হাজার ৬৫৩ জন ছাত্রী। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সাথে একযোগে আগামীকাল বৃহস্পতিবার ২৬ জুন থেকে এই পাবলিক পরীক্ষা শুরু হবে। এদিন বাংলা প্রথমপত্র (আবশ্যিক)-এর পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে রয়েছে ৩৩ হাজার ৯৬২ জন, যার মধ্যে ছাত্র ১৭ হাজার ২৬৩ জন ও ছাত্রী ১৬ হাজার ৬৯৯ জন। মানবিক বিভাগের ৮৭ হাজার ৯৭২ জন পরীক্ষায় অংশ নিবে, যার মধ্যে ছাত্র ৪৩ হাজার ৮০৮ জন ও ছাত্রী ৪৪ হাজার ১৬৪ জন। বাণিজ্য বিভাগের ১১ হাজার ৫৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে যার মধ্যে ছাত্র ৭ হাজার ৮২৯ জন ও ছাত্রী ৩ হাজার ৭২৮ জন। রাজশাহী বোর্ডে নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৫ জন। এরমধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৭০ জন ও ছাত্রী ৫৭ হাজার ৯৩৫ জন। অনিয়মিত পরীক্ষার্থী ১৯ হাজার ১২৬ জনের মধ্যে ছাত্র ১২ হাজার ৪৭৭ জন ও ছাত্রী ৬ হাজার ৬৪৯ জন। ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী ১৭১ জনের মধ্যে ছাত্র ১০৫ জন ও ছাত্রী ৬৬ জন। প্রাইভেট পরীক্ষার্থী ১১ জনের মধ্যে ছাত্র ৮ জন ও ছাত্রী ৩ জন।

Open photo

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন ৮টি জেলার ৭৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২০৭টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে রাজশাহী জেলায় ৪৩ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ১৪ হাজার ৮৯৮ ছাত্র ও ১২ হাজার ৫৪ জন ছাত্রী, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ৫ হাজার ৩৩৫ জন ছাত্র ও ৪ হাজার ৪৪২ জন ছাত্রী, নাটোর জেলায় ২০টি কেন্দ্রে ৫ হাজার ৮৩৭ জন ছাত্র ও ৫ হাজার ৪৩৩ জন ছাত্রী, নওগাঁ জেলার ২৫ টি কেন্দ্রে ৬ হাজার ৫২২ জন ছাত্র ও ৫ হাজার ৯৬১ জন ছাত্রী, পাবনা জেলার ২৮ টি কেন্দ্রে ৮ হাজার ৪৪৪ জন ছাত্র ও ৯ হাজার ৪৮১ জন ছাত্রী, সিরাজগঞ্জ জেলার ৩১টি কেন্দ্রে ১১ হাজার ৪৯৬ জন ছাত্র ও ১১ হাজার ২৮৫ জন ছাত্রী, বগুড়া জেলার ৩৩ টি কেন্দ্রে ১৩ হাজার ৫৩১ জন ছাত্র ও ১২ হাজার ৫৬৫ জন ছাত্রী এবং জয়পুরহাট জেলার ১২টি কেন্দ্রে ২ হাজার ৮৯৭ জন ছাত্র ও ৩ হাজার ৪৩২ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। অভ্যন্তরীণ প্রস্তুতির পাশাপাশি, একটি নিরপেক্ষ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নজরদারি দল গঠন করা হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম. মোফাখখারুল ইসলাম  এ প্রতিবেদক’কে জানান, পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পরীক্ষা গ্রহণের সকল সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে এবারের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট