1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রাজশাহীর বাগমারা থানায় নতুন ওসির যোগদান       

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা, রাজশাহী থেকে……………………………..

রাজশাহীর বাগমারা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করলেন আমিনুল ইসলাম। তিনি ইতোপূর্বে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।

 

সেখান থেকে তাঁকে বাগমারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলী করা হয়েছে। রবিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

 

বাগমারা থানায় যোগদানের পূর্বে পাবনা সদর থানার ওসির দায়িত্বভার হস্তান্তর করে এসেছেন আমিনুল ইসলাম।

 

নবাগত ওসি আমিনুল ইসলাম পাবনা সদর থানার আগে একই জেলার চাটমহর থানায় ওসির দায়িত্ব পালন করেন। এছাড়া ডিবি ওসির দায়িত্বও পালন করেছেন আমিনুল ইসলাম। ওসি হিসেবে বাগমারা থানায় আমিনুল ইসলাম এর ৪তম কর্মস্থল। তাঁর গ্রামের বাসা টাঙ্গাইল জেলায়।

 

এদিকে বাগমারা থেকে রাজশাহীতে পুলিশের বিশেষ শাখায় যোগদান করলেন ওসি রবিউল ইসলাম।

 

নতুন ওসি আমিনুল ইসলাম বলেন, সততা ও নিষ্ঠার সাথে নিজের উপরে অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের চেষ্টা করে যাবো। জনগণের সহযোগিতা ছাড়া একটি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নতুন ওসি হিসেবে তিনি বলেন আমি সকলের সহযোগিতা কামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট