1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মায় ডুবে যাওয়া ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………..

চাপাইনবাবগঞ্জ জেলার বালুগ্রাম এলাকায় পদ্মানদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের রুপমের লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

 

গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নবীর উদ্দিন বলেন,২৩ ডিসেম্বর দূর্ঘটনার পরে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান পরিচালনা করে কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় শুক্রবার সন্ধ্যা ৭টায় অভিযান স্থগিত করা হয়েছিল।

 

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে আবার উদ্ধার অভিযান চালিয়ে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে  পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ  কামরুল ইসলাম জানান, মরদেহ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

উল্লখ্য  শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিগ্রাম এলাকার পদ্মা চরে পারিবারিক পিকনিকে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় ব্যাংক কর্মকর্তার স্ত্রী মাঞ্জুরী তানভিরের। একই সময়ে নিখোঁজ হন তানভিরের স্বামী সালাউদ্দিন কাদের রুপম। এই সময় তাদের দুটি সন্তানকে উদ্ধার করে অন্যরা। দুর্ঘটনার এক দিন পরে মৃত অবস্থায় উদ্ধার হলো ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের রুপমের মরদেহ। মৃত স্বামী-স্ত্রী গোদাগাড়ী পৌরসভার সিমন্তপুর এলাকার বাসিন্দা। একই পরিবারের দ ‘জনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া মেনে এসেছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট