1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান………………………………………………………

রবিবার ও সোমবার দুদিন থেকে রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা দেখাগেছে। ভোর থেকে বেলা ১০টা পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকলেও ১০টার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে।  সোমবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ ও বিকাল সাড়ে ৩টায় ছিল ৫৮ শতাংশ।

আবহাওয়া অফিস বলছেন, রাজশাহীতে এখন মৃদ্যু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকবে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, সোমবার রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি চলতি বছর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে রোববার সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। রাজশাহীতে সর্বশেষ গত শনিবার দিবাগত রাতে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তখন তাপমাত্রা ২২ ডিগ্রিতে নেমে আসে। এরপর থেকে পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। এরপর দুপুর দেড়টায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়াও এদিন বাতাসের আর্দ্রতা ছিলো ২২ শতাংশ। ফলে তীব্র গরম অনূভুত হচ্ছে। এদিকে তাপপ্রবাহে জনমনে অস্বস্তি দেখা গেছে। বাইরে বের হওয়ার সময় অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন। শ্রমিকদের তীব্র রোদে গামছা মাথায় দিয়ে কাজ করতে দেখা গেছে। এছাড়াও মৃদু এই তাপপ্রবাহে সব থেকে বেশি কষ্টে আছেন রোজদাররা।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বলছেন,দেশের সর্বোচ্চ তাপামত্রা রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এ রকম তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে হঠাৎ বৃষ্টিরও সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট