1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

রাজশাহীতে হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৫৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন…………………

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৬ মে/২২ দু’জন মাদক ব্যবসায়ীকে হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন,  মোঃ কামাল (৪১), পিতা-মোঃ মোনায়ারুল ইসলাম, সাং-তাতারপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ও  মোঃ সাব্বির উদ্দিন (২৮), পিতা-মোঃ সাইনুদ্দিন, সাং-শিবপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী।

একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর তত্তাবধানে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকারের নেতৃত্বে ডিবির একটি টিম ১৬-৫-২০২২ ইং তারিখ রাত অনুমান ১১.১৫ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রামস্থ বানেশ্বর টু চারঘাটগামী পাকা রাস্তার পূর্ব পাশের রাস্তার উপর একটি মোটর সাইকেলে থাকা গ্রেফতারকৃত আসামিদ্বয়ের শরীর তল্লাশি করে চারশত গ্রাম হেরোইন, একটি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র (পিস্তল), দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি জব্দসহ তাদের গ্রেফতার করে । এছাড়া তাদের বহনকৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে ।

জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ও রাজশাহীর বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে হত্যাকান্ড, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গত ১৫-৩-২০২২ তারিখ সন্ধ্যার দিকে চারঘাটের শলুয়া ইউনিয়নের তাতারপুর মন্ডলপাড়া গ্রামে শাহাবাজ আলী নামক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়, সেই মামলায় কামাল এজাহারনামীয় ১নং আসামি এবং সাব্বির ৩নং আসামি। ঘটনা সংক্রান্তে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি দুইজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

এডিট: আরজা

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট