1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

রাজশাহীতে হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………..

রাজশাহীতে হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ ও এইচ.এস.সি ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নারীদের শিক্ষিত করার জন্যে, তাদের কর্মমূখর করার জন্যে যাবতীয় যত পদক্ষেপ আছে, প্রথমবার থেকেই সব গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে  নতুনভাবে গড়ার যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশে সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। আগামী ২০৪১ সালের অন্যতম ধনী দেশে পরিণত হবে বাংলাদেশ।

 

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ.এন.এম মঈনুল ইসলাম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন।

 

আরো উপস্থিত ছিলেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান কামরু, প্যানেল মেয়র -৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসনাত,  হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট