1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সওজের অস্থায়ী কর্মচারীদের ১ ঘন্টার কর্মবিরতি পালন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

রাজশাহীতে সওজের অস্থায়ী কর্মচারীদের ১ ঘন্টার কর্মবিরতি পালন

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীতে একঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অস্থায়ী কর্মচারীরা।  সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মবিরতি চলাকালে তারা সওজ কার্যালয়ে সমাবেশ করেন। সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখা এ আয়োজন করে।

সমাবেশ থেকে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, এই দাবিকে ঘিরে মোট ২৭টি মামলা হয়েছে। মামলায় অস্থায়ী কর্মচারীদের পক্ষে রায় হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ আদালতের রায় বাস্তবায়ন করছে না। তারা আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান। তা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সওজ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসম্পাদক নুরুল আমিন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট