1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন চাঁন্না সাবুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী। র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে।

এ সময় ঘটনাস্থল থেকে মোঃ লাল্টু (৪৮) ও মোঃ শাকিবুল ইসলাম (২১) নামে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ লাল্টু রাজশাহী মহানগরের রায়পাড়া (পূর্ব) এলাকার মৃত জাহাঙ্গীর হোসেন পল্টুর ছেলে এবং মোঃ শাকিবুল ইসলাম রাজশাহীর দূর্গাপুর উপজেলার নান্দীগ্রাম এলাকার মোঃ আসলাম আলীর ছেলে। অভিযানে ২ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়েছে।Open photo

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অপহরণ, ধর্ষণ, ছিনতাই, ভেজাল পণ্য ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট