1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি

রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় এক্সকেভেটর যন্ত্রে (ভেকু) পিষে আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, মোনারুল ইসলাম ওরফে রুহুল আমিন (৩৩) ও রুবেল হোসেন (৩৮)। এদের মধ্যে মোনারুল মামলার ১ নম্বর ও রুবেল ৩ নম্বর আসামি। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের বিলে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা আনিসুর রহমান বকুল বিলে কৃষকদের জমিতে জোর করে পুকুর কাটতে শুরু করেছিলেন। রাতে কৃষকেরা টের পেয়ে জমি রক্ষায় ওই বিলে নামেন।

এ সময় আহমেদ জোবায়েরকে ভেকুর নিচে পিষে হত্যা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে মোহনপুর থানায় পরদিন একটি মামলা দায়ের করেন নিহত জোবায়েরের বাবা। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট