1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন উদ্ধার নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ ​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ৫ জন আহত, রেল কর্তৃপক্ষের চরম উদাসীনতা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপের ড্রাইভার হেলপারসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে রাজশাহীর কাদিরগঞ্জ গ্রেটাররোড সংলগ্ন রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- বাবর আলী, সহিদুর রহমান, শামীম, সৈয়দ আলী ও নূর। বর্তমানে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানান, রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি কাদিরগঞ্জ এলাকায় প্রবেশ করার সময় কোনো সতর্ক সংকেত দেয়নি। এসময় সবুজ রঙের একটি পিকআপ গাড়ি ক্রসিং পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগামী ট্রেনটি তাকে জোরে ধাক্কা দেয় এবং গাড়িটি গিয়ে একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে যায়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ও দোকানের বেশ ক্ষতি হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। এলাকাবাসীর দাবি, রেল ক্রসিংটিতে কোনো গেটম্যান নেই, যার ফলে সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়।

স্থানীয়রা জানান, তারা নিজেরাই বাঁশ দিয়ে অস্থায়ী গেট বানানোর চেষ্টা করেন। তবে, সঠিক সময় সঙ্কেত না পেলে রাস্তা সম্পূর্ণ খোলা থাকে, যা এই ধরনের দুর্ঘটনা বাড়াচ্ছে। আজ ট্রেনটি কোনো হুইসেল না দেওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের অভিযোগ, রেল লাইনের দুইপাশে ২৫ ফুট ফাঁকা রাখার নিয়ম থাকা সত্ত্বেও রেল কর্তৃপক্ষ নিয়ম ভেঙে লীজ দিয়ে দোকান ও বসতঘর নির্মাণের অনুমতি দিচ্ছে। অপর আরেক বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, রেলওয়ের বড় অফিসাররা মাঠপর্যায়ে তদারকি করেন না এবং অবৈধ স্থাপনার বিষয়ে উদাসীন।

এলাকাবাসী দ্রুত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও আশেপাশের অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, রেলওয়ে কর্মকর্তারা সঠিক তদারকি না করায় তারা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকেন এবং দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট